নিজস্ব প্রতিনিধি>>
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা প্রেসক্লাব'র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মো. মামুনুর রশীদ। শনিবার বিকেলে ভাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ভাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সাংবাদিকের ঐক্যমতের ভিত্তিতে ও সর্বসস্মতিতে সিনিয়র সাংবাদিক হিসেবে তাকে সভাপতির পদে দায়িত্ব অর্পণ করা হয়।
