রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে ১২ বছরের এক মাদরাসা পড়ুয়া শিশু নিখোঁজ হয়েছে। তার নাম তাহসিন। নিখোঁজ তাহসিন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেম এর ছেলে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল বলে জানান হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, ছেলেটি কাউকে না জানিয়ে বাড়ি যাওয়ার জন্য ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপু এলাকা সংলগ্ন নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি খবর পাওয়ার পর ৯৯৯ এ পুলিশকে খবর দেই। কাপ্তাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নৌবাহিনীর ডুবুরিদল ও কাপ্তাই ফায়ার সার্ভ