বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরের কাউনিয়ায় ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কাউনিয়া-তিস্তা-কুড়িগ্রাম-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কাউনিয়ার তিস্তা রেলসেতুর কাছে লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।

রংপুর রেলস্টেশন সুপার শংকর গাঙ্গুলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকাল ট্রেনটি সকাল ৭টার দিকে কাউনিয়া তিস্তা এলাকায় পৌঁছলে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় কাউনিয়া-তিস্তা-কুড়িগ্রাম-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসার পর লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হবে বলে তিনি জানান। 

এনএ/