রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবে নিহতের পরিবার : রেলওয়ে মহাপরিচালক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান।

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে বনখড়িয়া এলাকায় নাশকতার শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

রেলওয়ের মহাপরিচালক বলেন, নিহতের পরিবারকে রেলের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের খুঁজে পাওয়া কঠিন হবে। তবে যদি কেউ ক্ষতিপূরণ দাবি করে তাহলে রেলওয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে।


তিনি আরও বলেন, রেলের এ দুর্ঘটনায় তিনশ স্লিপার ও তিনশ ফুট রেলের পাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা । এ দুর্ঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকামোস্টার সজিব মিয়া গুরুতর আহত হন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ