বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছনি। তারা অবৈধভাবে গরু আনার জন্য ভারতে ঢুকেছিলেন। 

শনিবার দিবাগত রাতের যে কোনো সময় তারা বিএসএফের গুলিতে মারা গেছেন। নিহতদের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। 

চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, দর্শনা থানার অধীন ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৮) ও শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনউদ্দিন (৩০) গরু ব্যবসায়ী। গরু আনার জন্য তারা ভারতে গিয়েছিলেন। গতরাতের যে কোনো সময় তারা বিএসএফের গুলিতে নিহত হন। তাদের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। সেখানে ময়না তদন্তের পর ভারতীয় পুলিশ লাশ ফেরত দিতে পারে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ