বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

নবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আর কে ওসমান আলী
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

“সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে সমাজসেবা বিভাগের  আওতায়  ২৫ জন প্রতিবন্ধীর হাতে সুবর্ণ কার্ড তুলে দেন বিশেষ অতিথি আতাউর রহমান ।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা, বিট কর্মকর্তা খাইরুল ইসলাম,  বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংবাদিক সুলতান মাহমুদ প্রমুখ।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ