রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সাড়ে ৮ ঘণ্টার পর নৌরুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে এ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ৪টি ফেরি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ