রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নাশকতার মামলায় আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নীলফামারীতে নাশকতার মামলায় এক আইনজীবীসহ বিএনপির ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার(৩ জানুয়ারি) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াত শাহ, সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হাবলু, কোষাধ্যক্ষ আবিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সৈয়দপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বাবুল, পৌর বিএনপির সদস্য মো. জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক  মো. মাহবুব আলম, পৌর যুবদলের সদস্য  আবিদ হোসেন লাড্ডান।


মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে পরের দিন (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতালের সমর্থনে নাশকতা সৃষ্টির একটি বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে অসংখ্য লাঠিসোঁটা, ইটপাটকেল, ধারালো অস্ত্রসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ