সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ভোটের সকালে চট্টগ্রামে পুলিশ-অবরোধকারী সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় অবরোধকারীদের।

রোববার সকাল ৮টায় ভোট শুরুর পর সোয়া ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত বলেন, “শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে কিছু লোক রাস্তায় আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে।

‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। তারা থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছে।’

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে ৪৮ ঘণ্টার হরতাল করছে বিএনপি। নির্বাচন বর্জন করা দলটি ভোটারদের কেন্দ্রে না যাওয়ারও আহ্বান জানিয়ে আসছে।

জানা যায়, চট্টগ্রামের ১৬টি আসনে রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নগরীর ভোটকেন্দ্র গুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল কম। উপজেলার কেন্দ্রগুলোর মধ্যে কয়েকটিতে সকাল থেকে কেন্দ্রে ভোটারের লাইন দেখা গেছে।

চট্টগ্রামে ভোটের প্রচারের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুসারীদের মধ্যে কয়েকটি আসনে সংঘাত হয়েছিল। তবে শুক্রবার রাত থেকে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটে।

শনিবার ভোটের সরঞ্জামবাহী বাসেও আগুন দেয়া হয়। মহাসড়কে লোহার পাত ফেলে রাখার মত ঘটনাও ঘটে।

রোবাবার সকাল থেকে ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টা পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক কোনো গোলযোগের খবর পাওয়া না গেলেও সড়ক অবরোধ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটল।

/এইচএএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ