রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নরসিংদী-২ আসনে কারচুপির অভিযোগে জাপা প্রার্থীর ভোট বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

নরসিংদী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টায় পলাশ উপজেলার জিনারদীর চরনগরদী বাজারের দলীয় কার্যালয়ে সাংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

সেলিম অভিযোগ করে বলেন, আজ ভোটগ্রহণ শুরু হলে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও ভোট কারচুপি শুরু হয়। এমনকি বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে আমি আর ভোটে থাকতে পারছি না। আমি এই মুহুর্তে ভোট বর্জন করলাম।

নরসিংদী-২ (পলাশ) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুল আশরাফ খান (নৌকা), স্বতন্ত্র আফরোজা সুলতানা (দোলনা), জাতীয় পার্টির এ এন এম রফিকুল আলম সেলিম (লাঙ্গল) এবং স্বতন্ত্র মো. মাসুম বিল্লাহ (ঈগল)। ইতিমধ্যে নৌকার প্রার্থী স্বামীকে বিজয়ী করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হওয়া স্ত্রী আফরোজা সুলতানা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ