রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাওলানা আবু রেজা নদভীর শোচনীয় পরাজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম-১৫ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী নৌকা প্রতীক নিয়ে ৩৯ হাজার ২৫২ ভোট পেয়েছেনে।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের এবার মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৪১১ জন। এবারে ভোট পড়েছে ১ লাখ ২৬ হাজার ১৫২ ভোট, বাতিল হয়েছে ৩২১১ টি ভোট, ভোটের হার ২৭ দশমিক ৫১ শতাংশ।

এ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন (মোমবাতি) ৩৬২ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ সোলাইমান কাসেমী (হাতছড়ি) ১৫০ ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম (লাঙল) ৩৮০ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের (ছড়ি) ৮৬ ভোট পেয়েছেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৮৯ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির অলি আহমদ ছাতা প্রতীকে পান ২২ হাজার ২২৫ ভোট।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১ হাজার ৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফর জয়নাল আবেদীন কাদেরী টেলিভিশন মার্কা নিয়ে ৪ হাজার ৪৪৮ ভোট পান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ