বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

‘ট্রান্সজেন্ডারের গ্রাস থেকে সমাজকে রক্ষা করা ঈমানি দাবি’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

||হাসান আল মাহমুদ||

চুয়াডাঙ্গায় ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো চেতনাশীল তরুণ প্রজন্ম-এর উদ্যোগে ‘ট্রান্সজেন্ডার ভ্রান্ত মতবাদের শিকড় সন্ধানে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।  

সোমবার (৮ ই জানুয়ারি ২০২৪ খ্রি.) দুপুর তিনটা থেকে চুয়াডাঙ্গার মাদরাসাতুর রহমানে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ট্রান্সজেন্ডারের নানা কর্মকাণ্ড ল্যাপটপ এর মাধ্যমে প্রদর্শন করানো হয়। সেই সঙ্গে ট্রানজেন্ডারবাদের বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের জন্য একটি লিফলেট বিতরণ করা হয়। 

সেমিনারে ট্রান্সজেন্ডারবাদের মূল ইতিহাস ও তথ্যবহুল নিয়ে আলোচনা করেন তরুণ কলামিস্ট এনায়েতুল্লাহ ফাহাদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল আহাদ, ছাত্র নেতা মুহাম্মদ আবু বকর সিদ্দিক। 

আলোচকগণ বলেন, ‘ট্র্যান্সজেন্ডারবাদ একটি বিদঘুটে মতবাদ। অদ্ভুত এক শ্রেণির মানুষ এই মতবাদে বিশ্বাসী। বাংলায় যাদেরকে আমরা রূপান্তরকামী বলি। এ মতবাদ বলে, একজন পুরুষ যদি ‘নিজেকে নারী বলে মনে করে, তাহলে সে একজন নারী। সমাজ ও আইন নারী হিসেবেই তাকে বিবেচনা করবে। পক্ষান্তরে একজন নারী নিজেকে যদি পুরুষ মনে করে, তাহলে সে পুরুষ। সমাজ ও আইন পুরুষ হিসেবেই তাকে বিবেচনা করবে।

তারা বলেন, ‘ইসলামি শরিয়তে এ মতবাদ সম্পূর্ণ হারাম। তাই, সমাজকে এর গ্রাস থেকে রক্ষা করা আমাদের ঈমানের দাবি।’

হাফেজ আরজ আলীর দোয়া পরিচালনায় আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী টুম্পা হাসান, ডা. জহিরুল ইসলাম, তরুণ শিক্ষার্থী আতাউল্লাহ, মুহিত হাসান, সাংবাদিক আরাফাত ইসলাম, মেসবাহুল ইসলাম, হাফেজ আতিক হাসান, ইব্রাহিম খলিল রাফি, সাঈদ আহমদ, মেসবাহউদ্দীন মুজাহিদ, তারিক জামিল, রবিউল ইসলামসহ নতুন প্রজন্মের একঝাঁক তরুণ প্রতিভাবান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ