রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নবাবগঞ্জে আগুনে পুড়ে ১২ টি দোকানের ৭৫ লাখ টাকার মালামাল ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে আগুন লেগে প্রায় ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার  (১১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ভাদুরিয়া বাজারের চৌরাস্তার মোড়ে আব্দুল্লার মুদি ও বেকারির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে  অগুন লাগে।পরে মুহূর্তেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়লে মুদির দোকান, ইলেক্ট্রনিক্সের দোকান, ঔষধের দোকান, ফলের দোকান, মনোহারীর দোকান সহ যমুনা ও মিনিস্টার শোরুমের দোকানে আগুন লাগে।  এতে করে ১২ টি দোকান আগুনে পুড়ে  প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দু'টি এবং বিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম ।

মুদি দোকানী আজাহার ইসলামের ছেলে মুন্না ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখি দাউ দাউ করে চোখের সামনে আগুন জ্বলে দোকানে সব মালামাল পুড়ে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইনে ( ৯৯৯) ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই দোকানে সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের সূত্রপাত এখনও নির্দিষ্ট করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগেছে। 

তিনি আরও বলেন, মুদি দোকানে জ্বালানী তেল এবং শোরুমে থাকা ফ্রিজের কম্প্রেসার থাকায় আগুন তাড়াতাড়ি ছড়িয়েছে। এঘটনায় বর্তমানে রাস্তায় যানচলাচল ও পরিস্থিতি স্বাভাবিক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ