রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লক্ষ্মীপুরে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

হাবিব মুহাম্মাদ 
লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুর জেলাধীন রামগতি থানার শতবছরের  ঐতিহ্যবাহী  জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসা মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

 শনিবার (১৩ জানুয়ারি) গভীর রাতে এমন ঘটনা ঘটে। এতে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

সরেজমিনে জানা যায়,  রামগতি-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে মসজিদের সামনে সীমানা প্রাচীর সংলগ্ন  তিনটি দানবাক্স রয়েছে। এতে যানবাহন চালক,যাত্রী ও সাধারণ পথচারী সহ দূর দূরান্ত থেকে মানুষ দান করে থাকে। সামান্য দূরত্বে পাশেই রয়েছে মাদরাসার দানবাক্স। উভয় দান বাক্স সিসি ক্যামেরা নিয়ন্ত্রীত হলেও  রাতের ঘনকুয়াশায় সিসিটিভি ফুটেজে অস্পষ্টতা রয়েছে। ইতিপূর্বে এলাকায় চুরির ঘটনা ঘটলেও মসজিদ মাদরাসার টাকা চুরির ঘটনা এটাই প্রথম।  ইতিপূর্বে এমন নেককারজনক ঘটনা আর ঘটেনি বলে  জানিয়েছেন এলাকাবাসী।

আল্লাহর ঘর মসজিদের দান বাক্স থেকে টাকা চুরির ঘটনায় এলাকাবাসীকে ক্ষুব্ধ হতে দেখা যায়। অনেকে এমন নেককারজনক ঘটনার জন্য মসজিদ কমিটিকে জোরালো তদন্ত করার এবং দানবাক্সকে আরো নিরাপত্তার আওতাধীন রাখারা আহবান জানান। 

মসজিদ কমিটির সদস্য মিয়া মুহাম্মাদ ইলিয়াস জানান, এমন ন্যাককার জনক ঘটনার জন্য আমরা হতবম্ভ। সিসিটিভি ফুটেজের সাহায্যে চোরকে ধরার  উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামীতে দানবাক্সকে আরো নিরাপত্তার আওতাধীন আনার পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।  

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ