সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মুদি ব্যবসায়ী আজাদ তিনদিন ধরে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হাবিব মুহাম্মাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রাখালিয়া বাজারের মুদি ব্যবসায়ী মুহাম্মাদ আজাদ তিন দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

জানা যায়, মুদি ব্যাবসায়ী আজাদ গত শনিবার (১৩ জানুয়ারি) রাত ১১ টায় আন্তর্জাতিক বিমানবন্দরে তার প্রবাসী শ্যালককে বিদায় জানিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে নিখোঁজ।

তার সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার রাখালিয়া বাজারের একজন বিশিষ্ট মুদি ব্যবসায়ী। তার পুরো নাম নাম মুহাম্মাদ আজাদ হোসেন। পিতার নাম জয়নাল আবেদীন। মাতার নাম রেজিয়া বেগম । ঠিকানা টুকু মিয়া ব্যাপারী বাড়ি, রাখালিয়া, রায়পুর,লক্ষ্মীপুর। তার এক ছেলে দুই মেয়ে। তার পরনে ছিল গোল পাঞ্জাবি-টুপি ও চাদর। মুখে কালো চাপ দাড়ি। ডানহাতে একটু অসুস্থতা রয়েছে।

যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান তাহলে 01571442994 - 01817669909 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ