বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় শতাধিক ব্যক্তি অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ২৫ জনকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা সবাই রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বাসিন্দা। এছাড়া অন্যরা অসুস্থরা ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জের চরমান্দারি গ্রামের তরফদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। দুপুরে কনের বাড়িতে তাদের বিবাহোত্তর ভোজের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যার পর থেকেই শতাধিক ব্যক্তি বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে সবাই বমি ও পাতলা পায়খানা শুরু করে। এরপরই তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বরের বড় ভাই মো. মাসুম পাটওয়ারী (৩০) বলেন, ‘সম্ভবত দধি থেকে বিষক্রিয়ার সূত্রপাত হয়েছে। অসুস্থদের চিকিৎসা চলছে। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের সবাই কমবেশি অসুস্থ বোধ করছেন। এ ঘটনার পর আমাদের বাড়