দেশসেরা আলেমদের আগমনে উত্তরায় বসতে যাচ্ছে তারার মেলা। আগামী ২৫ শে জানুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে যাচ্ছে রাজধানী ঢাকার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা বাইতুল মুমিন মাদরাসার তিন দিনব্যাপী ঐতিহাসিক ১৬ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। যেখানে দেশসেরা আলেমদের ওয়ায়েজ হিসেবে আমন্ত্রন করা হয়েছে।
দক্ষিণ আজমপুর, জামতলা ইদগাহ মাঠে (রেল লাইন সংলগ্ন ৪ নং সেক্টর, উত্তরা, ঢাকা) তিন দিনের এ আয়োজনে তত্বাবধান করবেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন ও ইসলামিক স্কলার মুফতি নেয়ামতুল্লাহ আমিন। আগামী ২৫ ই জানুয়ারি ২০২৪ ইং থেকে শুরু হওয়া মাহফিলে ধারাবাহিকভাবে আলোচনা করবেন, মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ, আল্লামা শফিকুল ইসলাম, কওমি মাদরাসার শিক্ষাবোর্ড (বেফাক) এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, ইমরান হুসাইন কাসেমী, নূর হুসাইন নূরানি প্রমà§