সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বরিশালের জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার বুখারি সমাপনী দারস ও দুআ মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশালের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় সহীহ বুখারীর সমাপনী দারস  ও  দু‘আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, আজ বুধবার (২৪ জানুয়ারি) জামিয়ার মুহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা-সচিব মুফতি মোহাম্মাদ জাকারিয়া এর সঞ্চালনায় এ অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সহীহ বুখারীর সমাপনী হাদীস পাঠদান করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ ও ইতিহাসবিদ শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক কাসেমী।

এরপর বুখারী সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান করা হয়।