বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

লক্ষ্মীপুরে আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে দাওয়াহ সেমিনার অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হাবিব মুহাম্মাদ 
লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে দাওয়াহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) বিকালে রায়পুর কেরুয়ায় অবস্থিত  আল মাদরাসা ইসলাহুল উম্মায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতি হারুন ইযহার।

এসময় তিনি মুসলিম এবং অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়ার  কৌশল ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, মুসলিমদের মাঝে সরাসরি সংঘর্ষ সৃষ্টি করা যাবেনা। আমরা সবাই ভাই ভাই। তবে তাদেরকে কৌশলে ইসলামের ছায়াতলে আনতে হবে।

তিনি আরো বলেন একটি আদর্শ রাস্ট্র প্রতিষ্ঠা করতে হলে সুশীল সমাজ,  বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব  ও সামরিক বাহিনী সহ এই চার শ্রেণীর মানুষকে বিশেষভাবে ইসলামের দাওয়াত দিতে হবে।  

উপস্থিত ছিলেন আল মাদরাসা ইসলাহুল উম্মাহর মুহতামিম মাওলানা নূরুল আমিন কাসেমী। আলোর দিশারি ফাউন্ডেশনের পরিচালক মুফতি আরাফাত, সহকারী পরিচালক  মাওলানা ইউসূফ আনোয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা মেসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম আমির জিহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাঈল, অর্থ সম্পাদক মাওলানা কাউসার সহ বিভিন্ন কলেজ ভার্সিটির শিক্ষাার্থীবৃন্দ, মসজিদ মাদরাসার দায়িত্বশীলগণ ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ