সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মিয়ানমার সীমান্তে গোলাগুলি, নিরাপত্তার কারণে নাইক্ষ্যংছড়ির ৫ স্কুল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির যোদ্ধাদের গোলাগুলি অব্যাহত রয়েছে। এতে বাংলাদেশে হতাহতের ঘটনা না ঘটলেও নিরাপত্তার কারণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৯ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্ধ হওয়া বিদ্যালয়গুলো হলো- বাইশপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।