রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ’ গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদকে আহ্বায়ক ও মাওলানা মুহিউদ্দিন রব্বানীকে সদস্য সচিব করে গঠিত হয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ।

জানা যায়, পঞ্চগড়ে কাদিয়ানীদের আসন্ন সালানা জলসা ও দেশব্যাপী তাদের অপতৎপরতা বন্ধের দাবিতে এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের লক্ষ্যে খতমে নবুওয়তের ৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে এই পরিষদ।

মুফতী শুয়াইব ইবরাহীম এর আহ্বানে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর মধুপুরের পীর হযরত মাওলানা আব্দুল হামিদ।

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ সদস্য সচিব মনোনীত করা হয় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের সেক্রেটারি মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে।

বৈঠকে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট, খতমে নবুওয়ত আন্দোলন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি গাজীপুর, তাহাফ্ফুজে খতমে নবুওয়ত আন্দোলন, ইসলামিক কালচারাল ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া তাহরীকে খতমে নবুওয়ত এর প্রতিনিধি ভারচুয়ালি অংশ গ্রহণ করে একাত্মতা পোষণ করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ