মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সবশেষ পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
পাশাপাশি দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথাও বলা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, সারাদেশে শুক্রবার দিনে তাপমাত্রা কমতে পারে। রাতে তাপমাত্রা