আলমনগর সুগন্ধা প্রপার্টি ডেভেলপমেন্ট লি. ও ইন্টারন্যাশনাল হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ ও আলমনগর জয়তুন নেছা মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে সাভার হেমায়েতপুরের আলমনগর জয়তুন নেছা ইসলামিক রিসার্চ সেন্টার মাদরাসা মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা। এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সাজেদুর রহমান, মুফতি মিজানুর রহমান সাঈদ মাওলানা মাহফুজুল হক, মুফতি রফিকুল ইসলাম মাদানী।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী। এছাড়া আলোচনা করবেন মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল বাসেত খাঁন, মাও. খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা হাসান জামিল, মুফতি হামিদ জহিরী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি হাবিবুল্লাহ মà¦