রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আখেরি মোনাজাত: রাত থেকে বন্ধ গাজীপুরের ৩ সড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ। মোনাজাত শেষে আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর সড়কগুলো আবার খুলে দেওয়া হবে।

সড়ক তিনটি হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া মোড় থেকে টঙ্গীর মন্নুগেট সড়ক।

সিদ্ধান্ত অনুযায়ী, এসব সড়কে ইজতেমার মুসল্লি বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারবে না। তবে জরুরি প্রয়োজনের গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, গণমাধ্যমকর্মী বা বিভিন্ন সেবা প্রদানকারী গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, রোরবার সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশ করছেন। সকালে এর চাইতে কয়েকগুণ বেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে আসবেন।

তাই সব দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল মোনাজাত শেষ হওয়া বা মুসল্লিদের ভিড় না কমা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করবে, সেসব গাড়ি বিভিন্ন পথে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হবে।

তিনি বলেন, যেহেতু মোনাজাতের দিন হাজার হাজার মানুষ সড়কে বসে পড়েন, তাই এমনিতেই যানবাহন চলাচলের উপায় থাকে না। আমরা রাত ১০টা থেকে এই তিন সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি অধিকতর সতর্কতার জন্য। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ