খুলনায় ডাম্পট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাব্বির মোড়ল (২৫), শোভনা ইউনিয়নের জিয়েরতলা গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (২৮), বিশ্বজিতের ৬ বছরের শিশুকন্যা অন্বি বিশ্বাস, বিবিশ্বজিতের শ্যালক অপু ঢালীর স্ত্রী নীপা ঢালী (২৫) ও নীপা ঢালীর মা বিলপাবলা গ্রামের অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫)।
এদের মধ্যে সাব্বির মোড়ল, বিশ্বজিৎ বিশ্বাস, নীপা ঢালী ও অমরী ঢালী ঘটনাস্থলে এবং অন্বি বিশ্বাস খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মারা যায়। গুরুতর আহত বিশ্বজিতের স্ত্রী অন্