রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাহফিল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় রাকিব নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাকিব হোসেন (১৩) উপজেলার বড় হাশিমপুর নয়াপাড়া গ্রামের খয়রাত হোসেনের নাতী ও বড় হাসিমপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, রাকিব তিন বন্ধু মিলে পার্শ্ববর্তী মেড়াইডাঙ্গা গ্রামে ওয়াজ মাহফিলে গিয়েছিল। মাহফিল শেষ করে হেঁটে বাড়ি ফেরার পথে বিন্যাকুড়ি বাজারের সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীরদের ধাক্কা দেয় এসময় তিন বন্ধুর মধ্যে রাকিব মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চালক সহ মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা থানায় এলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ