রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গাজীপুর সিটি করপোরেশনের গাড়িচাপায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় জেলার কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ শনিবার সকালে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এ  ঘটনার পরই শ্রমিকরা যানবাহন ভাঙচুর করেছেন, ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।

নিহত নারী শ্রমিকের নাম জানা যায়নি।

গাজীপুরের গাছা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানায়, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ সকাল ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার একটি গাড়ি এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে  উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা।

ওসি শাহ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ