বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এটিএম লুঙ্গির তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার ( ১০ মার্চ ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, হঠাৎ তুলার গোডাউনের পাশেই কারখানার ওয়ার্কশপে আগুনের শিখা দেখা যায়। পরে সেটি মুহূর্তের মধ্যেই তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। এ সময় গোডাউনে কর্মরতরা চিৎকার শুরু করলে অন্য শ্রমিকরা এগিয়ে গিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে ৫টি ইউনিট কাজ করে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এটিএম লুঙ্গি কারখানার উইভিং সেক্টরের পরিচালক শরিফুল ইসলাম জানান, তুলায় থাকা লোহা জাতীয় কোনো কিছু ছিটকে কারেন্টে লেগে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।’

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ