বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

একদিনে তিন অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানী ঢাকা ও বাইরে তিনটি আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় একটি, নারায়ণগঞ্জে একটি ও মুন্সিগঞ্জে একটি অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে রোববার (২৪ মার্চ) ভোরে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারের আগুনে পুড়ে গেছে দুই শতাধিক দোকান।

এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় আগুন লেগেছে। রোববার দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ওই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে বিকেলে ৪টা ৫ মিনিটে রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে আগুন লাগে। সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ