বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


আগৈলঝাড়ায় ১৬ বছর ধরে শিকলে বাঁধা রতনের জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালের আগৈলঝাড়ায় ২৪ বছরের যুবক রতন বাড়ৈ ১৬ বছর ধরে শিকলে বাঁধা অবস্থায় জীবনযাপন করছেন। অসহায় দরিদ্র পরিবার অর্থের অভাবে রতনের চিকিৎসা করাতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের চিত্ররঞ্জন বাড়ৈর ছেলে রতন বাড়ৈ জন্মের পরে শৈশব কেটেছে প্রচণ্ড দুরান্তপনায়। মাতিয়ে রাখতেন পরিবারসহ বাড়ির সবাইকে। এই দুরান্তপনাই কাল হয়েছে রতনের জীবনে। আট বছর বয়সে খেলতে গিয়ে গাছের শিকড়ের সাথে লেগে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। চিকিৎসা করালে সুস্থ হলেও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন রতন বাড়ৈ। এ ঘটনার কিছুদিন পরে রতন বাড়ৈ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বলে জানায় স্থানীয়রা।

এর মধ্যেই রতনের দরিদ্র পিতা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফেরি করে আইসক্রিম বিক্রেতা চিত্ররঞ্জন বাড়ৈর মৃত্যু হলে অসহায় হয়ে পড়ে ৫ সদস্যের ওই পরিবার। আর্থিক সংকটে থেমে যায় রতন বাড়ৈর চিকিৎসা সেবা। ন