স্টাফ রিপোর্টার, বগুড়া
আবারো চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। আগামী বছর থেকে এ পরীক্ষা নেওয়া হবে। একই সাথে আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
শনিবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা এক ধরনের সংস্কার আনতে যাচ্ছি।