বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮


বগুড়ায় ভেজাল সার তৈরির কারখানা সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া বগুড়া সদরে অবৈধ ও ভেজাল সার তৈরির দায়ে একটি কারখানা সিলগালা ও মালামাল জব্দ করেছে জেলা প্রশাসন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদরের চারমাথা গোদারপাড়া বাজার এলাকায় এ  অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে ও সরাসরি অংশগ্রহণে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদমান আকিফ।

জেলা প্রশাসন সূত্র জানায়, এনএসআইয়ের গোপন তথ্য ছিল গোদারপাড়া বাজার এলাকায় আবাসিক বাড়িতে ভেজাল সার তৈরি করা হয়। এ তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথবাহিনী দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানায় কর্মকর্তারা পালিয়ে যান। এ সময় দুজন শ্রমিক আটক হন।

অভিযানে কারখানা থেকে ভেজাল টিএসপি সার, কীটনাশক, বাসুডিন, ফুরাডিন, ফসফরাস, সালফার, জিংকসহ প্রায় ২০টিরও অধিক কোম্পানির মোড়কজাত কà¦