নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে খেলার সময় এক শিশুর দায়ের আঘাতে ১৪ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
এর আগে, গত ১৩ নভেম্বর দুপুর ১২টার উপজেলার চর জুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য চরবাগ্যা গ্রামের আব্দুল কাদিরের বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।
নিহত তামিম হোসেন একই ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের দুলালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম নানার বাড়িতে বাবা-মায়ের সাথে স্থায়ীভাবে বসবাস করত। গত ১৩ নভেম্বর নিজেদের বাড়ির উঠানে ভিকটিমের মামাতো ভাই মো. ইসমাইলের (৪) সাথে তার চাচাতো ভাই জুনায়েদের (৭) খেলাধুলা করছিল। খেলার সময় ইসমাইল ও জুনায়েদের সাথে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে ইসমাইল হাতের কাছে থাকা দা জুনায়েদকে লক্ষ করে ছুঁড়ে মারে। ওই সময় জুনায়েদ সরে গেলে ভুলবশত তামিমের কপালে গিয়ে পড়ে দা। এতে তার