ফেনী প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত তিনজনের মধ্যে একজন ফেনী শহরের মাস্টারপাড়ায় বসবাসরত নাঈম হোসাইন। তিনি ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষক মীর মোতাহার হোসেন শাহীনের ছেলে।
নাঈমের আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ তার স্বজনরা। প্রতিবেশীরা জানান, নিহত নাঈম ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৯ সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
নাঈমের চাচাতো বোন সুরভী বলেন, আমরা এ মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। আকস্মিক এমন ঘটনায় পুরো পরিবার শোকে স্তব্ধ। এতো