হিলি প্রতিনিধি
বাংলাদেশে রফতানিতে আলুবাহী ট্রাকের স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই-এক দিনের মধ্যে বাংলাদেশে আলু আমদানি বন্ধ হয়ে যেতে পারে! আলুর দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় দুই দেশের আলু ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের হিলি স্থলবন্দরের এক্সপোর্টার পাপ্পু আগরয়াল ও বাবই দে জানান, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর দফতরকে না জানিয়ে সেখান থেকে অন্য রাজ্যে এবং বাংলাদেশে আলু রফতানি করা হচ্ছিল। ফলে সেখানে আলুসহ পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। এমন অভিযোগ তুলে ধরে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রফতানি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। সেই বার্তার পরই গত শুক্রবার (২২ নভেম্বর) নবান্নে বৈঠকে বসে টাস্কফোর্স কমিটি। মুখ্য সচিবের সঙ্গে টাস্কফোর্সের এই বৈঠক অনুষ্ঠিত হয়। আর তাতে সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিন রাজ্যসহ বাংলাদেশে আপাতত আà