বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

আলিফ হত্যায় সুনামগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা ইউনিট।

বৃহস্পতিবার সকালে আইনজীবীরা জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা বলেন, ভারত সরকারের মদদপুষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল ইসকন, সন্ত্রাসী-উগ্রপন্থী সংগঠন। চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে এই সংগঠনের লোকজন। এই সংগঠনকে স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, একই সাথে দ্রুত আলিফ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বক্তারা।

বক্তব্য দেন- আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি মাসুক আলম, সাধারণ সম্পাদক আব্দুল হক, পাবলিক প্রসিকিউটর (পিপি) মল্লিক মঈন উদ্দিন সোহেল, সহসভাপতি তৈয়বুর রহমান বাবুল, এডিশনাল পিপি ও সহসভাপতি ড. জিয়াউর রহিম শাহীন, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ (এপিপি), দপ্তর সম্পাদক আইন উদ্দিন (এপিপি), এডিশনাল পিপি মাসুক আহমদ, অ্যাড. জয়শ্রী রানী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ