সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

গুপ্তহত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী ও চট্টগ্রামে জসিমউদ্দিন হত্যার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রাঙ্গণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, জুলাই বিপ্লবের কোন না কোন প্রাণ, প্রতিদিন ঝরে যাচ্ছে। প্রতিদিন আমরা রক্ত দেখতে পাচ্ছি। এই রক্ত দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সরকার ঘুমিয়ে আছে। তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে৷

তিনি আরও বলেন, আমরা পরিস্কারভাবে বলতে চাই, আমরা প্রাইভেট বুঝি, পাবলিক বুঝি না, গ্রাম বুঝি না, শহর বুঝি না, নগর বুঝি না। আমরা শুধু এতটুকু বুঝি, আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি। আমরা রাজপথের একজন সহযোদ্ধাকে হারিয়েছি। যারা আমার ভাইকে হত্যা করেছি, তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়ে দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা এসময় "ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ", "ভারতীয় আগ্রাসন, নিপাত যাক, নিপাত যাক" প্রভৃতি স্লোগান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ