সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

অবৈধভাবে বালু উত্তোলনে ২ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামসা ও মহাদেবপুর ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে প্রায় ৯০০০ ফিট পাইপ ও ০৫টি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামসা ও মহাদেবপুর ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ দণ্ড প্রদান করেন এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার কলাগারিয়া এলাকার লুৎফর রহমান  (৭০),  লুৎফর রহমানের ছেলে গনি মিয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, এ ধরনের অপরাধের সাথে কেউ জড়িত হলে বা থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ