সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

সড়কে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শামসুল হক (৬০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। 

বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দামুড়হুদার মুক্তারপুর রেড ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হক উপজেলার কুনিয়া চাঁদপুর মাদরাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে মাদরাসা ছুটির পর নিজ বাড়ি পীরপুরকুল্লা গ্রামে ফিরছিলেন শামসুল হক। পথে মুক্তারপুর রেড ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ইটভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান শামসুল হক।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ