গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গোলাপি নামের এক নারীর হানিট্র্যাপে পড়ে ব্যাংক থেকে টাকা তোলার ঘটনায় বাদশাহ নামের এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। সাংবাদিক তুহিন সেই দৃশ্য ভিডিও করলে আসামিরা দেখে ফেলে। ভিডিও মুছে না দেওয়ায় তারা তুহিনকে কুপিয়ে হত্যা করে।
জিএমপি কমিশনার আরও জানান, আসামিরা স্বীকারোক্তি না দিলেও প্রমাণই তাদের অপরাধ নিশ্চিত করবে। একই সঙ্গে সà¦
