বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


চাঁপাইনবাবগঞ্জে বন্যা : পানি কমলেও ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও পানির সংকট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি কমার পরও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন। জেলা সদর উপজেলার নারায়নপুর ও চর আলাতুলী ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ বন্যায় দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন।

বন্যা প্লাবিত হয়েছে জেলা শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দূর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। পদ্মা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১ সে.মি. কমে বর্তমানে বিপৎসীমার ৩৩ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলায় এখন বন্য