বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর কার্যালয় উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি মোড় সেন্ট্রাল প্লাজায় অবস্থিত এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হয়।  

মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ ও যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আলী উসমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রশিক্ষণভিত্তিক নিয়মতান্ত্রিক দাওয়াতি কাজে বিশ্বাসী। গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে ই