মাদারীপুরে শিবচরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা আব্দুর রহমান নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) সকালে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওলানা আব্দুর রহমান (৩৭) দক্ষিণ বাশঁকান্দি এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমাতি করতেন তিনি।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন মাওলানা আবদুর রহমান। পথিমধ্যে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কায় লাগে এবং তার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। এতে