সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সম্প্রতি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বহিষ্কৃত ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাফওয়ান চৌধুরি রেবিল কর্তৃক আলোচিত শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকী প্রদান করা হয়। অন্যান্য ট্রান্সজেন্ডার ও সমকামী অ্যাক্টিভিস্টরাও এই হুমকীদাতার পক্ষে দাঁড়ায়। এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১২ টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চবিয়ান দ্বীনি পরিবারের ব্যানারে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি ও এলজিবিটি সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন।