শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন ভাইবোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। শিশু আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫) দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান।

পরিবার ও এলাকাবাসী জানান, রোববার বিকেলে শিশু দু’টির মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘের পাড়ে পাটের আঁশ বের করার কাজ করছিলেন। আর শিশু আমেনা ও নাফিস ওইখানে খেলা করছিল।

এ সময় তাদের বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান তিনি। কিন্তু, আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে ঘেরের পানিতে গোসল করতে নামে। তবে, বিষয়টি তাদের মা রোকাইয়া বেগম টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের ঘেরপাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারসহ গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ