শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

৭ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, হিন্দু যুবক গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে এক কিশোরীকে অপহরণের পর সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জয় কুড়িকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

জয় কুড়ি রায়পুর পৌরসভার পুর্বলাচ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট সন্ধ্যায় জয় কুড়ি ভুক্তভোগী কিশোরীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তিনদিন রাখার পর লক্ষ্মীপুর শহরের একটি ভাড়া বাসায় চারদিন আটকে রেখে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী কিশোরীর বাবা গত ২২ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে জয় কুড়ি পলাতক ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেপ্তার জয় কুড়ি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ