শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

হাটহাজারীর ১৪৪ ধারা প্রত্যাহার, যৌথ বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পরে গতরাতে জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কখনো এ ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদরাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে চারটায় উপজেলা প্রশাসন, পুলিশ, সংক্ষুব্ধ উভয় পক্ষ এবং স্থানীয়দের সমন্বয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল রাতে জারি করা ১৪৪ ধারা আজ বেলা তিনটা পর্যন্ত ছিল। পরে তা আর বাড়ানো হয়নি।

পরে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বলেন, ১৪৪ ধারা উইথড্র হয়ে গেছে। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে। তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে- আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, ক্ষতির শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তাদের অন্যতম দাবি হলো, পরবর্তীতে কখনো এ ধরনের অনুষ্ঠান হলে শব্দ দূষণে মাদরাসার শিক্ষার্থীদের পড়ালেখা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া।

পুলিশ সুপার বলেন, শব্দ দূষণ প্রতিরোধের জন্য যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে উভয় পক্ষের স্বেচ্ছাসেবক দল এখানে থাকবে সাথে পুলিশ ও প্রশাসন থাকবেন। স্বেচ্ছাসেবকদের সহায়তায় শব্দ দূষণ এড়ানোর ব্যবস্থা ও যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাথে উভয় পক্ষ শান্তি – শৃঙ্খলা বজায় রাখার জন্য একমত হয়েছেন। 

বৈঠকে নেওয়া সিদ্ধান্তের পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেন পুলিশ সুপার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ