মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

ফরিদপুরের বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকার শেখ মজিদের ছেলে ট্রাকচালক নবীন শেখ (২২), সহযোগী রাশেদ (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী লিজা পরিবহনের সঙ্গে একটি ইটভাটার ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও তার সহযোগী নিহত হন। ট্রাকে থাকা শ্রমিক ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাসান বলেন, বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই বাসের যাত্রী। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছ