মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ভোলা জেলায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলায় শান্তিপূর্ণ পরিবেশে সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ছে।

বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোলা-১ সদর আসনের ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান ভোলার বাংলাস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছে। 

এদিকে ভোটগ্রহণ শুরুর পর থেকে প্রথম তিন ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তারা। 

ইলিশা ইসলামিয়া মডেল কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো: মিজানুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ২৬২