মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

রংপুর-৪: জামানত হারাতে বসেছেন ৭ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বৈধ ভোটের নির্ধারিত এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় জামানত হারাতে বসেছেন জাতীয় পার্টিসহ সাত প্রার্থী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা ও কাউনিয়ার সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা গেছে, এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ৩ লাখ ২৮ হাজার ৫০০টি। নির্বাচনী বিধি অনুযায়ী, বৈধ ভোটের এক-অষ্টমাংশ অর্থাৎ ন্যূনতম ৪১ হাজার ৬৩ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

সে অনুযায়ী ঘোষিত ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩৯৭ ভোট। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (‘রিকশা’) পেয়েছেন ৩৩৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (‘ডাব’) পেয়েছেন ৫৪০ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (‘কাঁচি’) পেয়েছেন ২৩১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিন (‘ঘোড়া’) পেয়েছেন ১৬৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (‘হাতপাখা’) পেয়েছেন ৪ হাজার ৪০৪ ভোট এবং সà